অযোগ্য রেশন উপভোক্তার তালিকায় বাংলা শীর্ষে! কেন্দ্রের সমীক্ষায় উঠে এল একাধিক অনিয়মের ছবি

অযোগ্য রেশন উপভোক্তার তালিকায় বাংলা শীর্ষে! কেন্দ্রের সমীক্ষায় উঠে এল একাধিক অনিয়মের ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

বাড়িতে সরকারি চাকরিজীবী, একাধিক ঘর, এসি কিংবা নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও মিলছে বিনামূল্যের রেশন! রেশন উপভোক্তাদের তালিকায় এমন বহু পরিবারের নাম রয়েছে, যাদের প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রেশন বণ্টন ব্যবস্থার এমন একাধিক অসঙ্গতির ছবি উঠে এসেছে। অযোগ্য রেশন উপভোক্তার তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থান শীর্ষে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

১৩.২ শতাংশ উপভোক্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন সংক্রান্ত পর্যালোচনায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা সমস্ত পরিবার নির্ধারিত যোগ্যতার শর্ত মেনে সুবিধা পাচ্ছে না। সারা দেশের মোট উপভোক্তার মধ্যে ১৩.২ শতাংশের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ, যাঁদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়, তাঁদের একাংশও সরকারি খাদ্যশস্য সংগ্রহ করছেন। ২০২৫-২৬ অর্থবর্ষের সমীক্ষায় এই অসঙ্গতি ধরা পড়েছে।

৫১ হাজারেরও বেশি পরিবারের তথ্য যাচাই

সমীক্ষার জন্য দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫১ হাজার ৩০৩টি রেশন উপভোক্তা পরিবারের কাছে পৌঁছেছিলেন সমীক্ষকরা। শুধু পরিবারের আর্থিক পরিস্থিতিই নয়, খাদ্যশস্য বণ্টনের সামগ্রিক ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে।

এই পর্যালোচনার আওতায় ছিল ৪ হাজার ৯৩৯টি ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান, ভিজিল্যান্স কমিটির ২ হাজার ৩৬ জন সদস্য এবং ২৪৫টি খাদ্যগুদাম।

সমীক্ষার এই তথ্য সামনে আসার পর রেশন উপভোক্তাদের যোগ্যতা যাচাই এবং সরকারি খাদ্যশস্য বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top