
পশ্চিম মেদিনীপুর: ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার যাদবনগর গ্রামের।জানাযায়,যাদবনগর গ্রামের তারাপদ রজক নামের ব্যক্তির একটি গরু রবিবার সকালে উঠানে বাঁধা ছিলো।বাড়ির পাশেই বিদ্যুৎতের খুঁটির সংস্পর্শে গরুটি আসতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গরুটি।ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের দিকে গাফিলতির অভিযোগ তুলছে। গরুর মালিক পেশায় মজুর ব্যক্তি এবং চাষের কাজে এলাকায় লাঙ্গল দেওয়ার জন্য ওই ব্যক্তি তার দুটি গরুর উপর নির্ভরশীল।বিদ্যৎপৃষ্ঠ হয়ে একটি গরু মারা যাওয়ায় ভেঙ্গে পড়েছেন তিনি। বিদ্যুৎ দপ্তরের থেকে ক্ষতিপুরনেরও দাবী জানান তিনি।এই ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে খবর।কয়েকদিন আগেই ওই এলাকায় এলটি লাইন খুলে কেবল তার লাগানো হয়।কোনও কারনে বিদ্যুৎতের খুঁটিতে কেবল সংযোগ থেকে বডি হয়েই এমনটা হতে পারে বলে মনে করছে স্থানীয়রা।এবিষয়ে চন্দ্রকোনা ইলেকট্রিক সাপ্লাই দপ্তরের স্টেশন ম্যানেজার ফারুক আহমেদ জানান,ঘটনার খবর পেয়ে দপ্তরের কর্মীরা গিয়ে খতিয়ে দেখে আসে।ক্ষতিপূরণের দিকটি খতিয়ে দেখা হবে। গ্রামের মধ্যে এরকম ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।



















