পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রঘুনাথগঞ্জ: শ্বশুরবাড়ি পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে
। পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার পুতুল রবিদাস নামে এক গৃহবধূ তার শ্বশুর বাড়ি থেকে মনোমালিন্য হয়ে বেরিয়ে যায়।পুতুল রবিদাসের বাবার বাড়ির লোকেরা সামশেরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করলেও বহু খোঁজাখুঁজির পর তার খোঁজ মেলেনি। অবশেষে রঘুনাথগঞ্জ থানার রানীনগর কাশিয়াডাঙ্গা গঙ্গা ঘাটে তার দেহ ভাসতে থাকে দেখে স্থানীয় মানুষ, খবর দেওয়া হয় পুলিশকে। গঙ্গা ঘাট থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা যায় গত আট মাস আগে দেবরাজ রবি দাস নামে এক ব্যক্তি সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পরে পরেই তার ওপরে অশান্তি হতো তার জেরে তাকে শ্বশুর বাড়ির লোকেরা মেরে গঙ্গায় ফেলেছে বলে অভিযোগ। পুলিশ দেবরাজ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে খুন না আত্মহত্যা তদন্ত করছে সামশেরগঞ্জ থানা পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top