
ডুয়েটে গান গাইতে চান না নোবেল। বাংলাদেশের একটি সংবাদপত্রে এমনটাই জানিয়েছেন জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা-র তৃতীয় স্থানাধিকারী নোবেল।সারেগামাপা-য় তৃতীয় হওয়া নিয়েও তাঁর বিরক্তি, ভক্ত-দর্শকরা মানতে পারছেন না, আমি তৃতীয় হয়েছি।
সিনেমায় সোলো গাইবেন? ডুয়েট গাইবেন না? এব্যাপারেও একটা শর্ত রয়েছে নোবেলের। তাঁর কথায়,’যদি লেডি গাগা হয় তাহলে তাঁর সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তাঁর সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।’ সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও গাইবেন না সাফ জানিয়ে দেন ।



















