কেমন কাটবে শনিবার? পড়ুন রাশিফল

কেমন কাটবে শনিবার? পড়ুন রাশিফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেষ

সামাজিক কাজের জন্য সুনাম লাভ। আজ যতটা সম্ভব ঈশ্বরের সেবায় কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে।

বৃষ

শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কমবয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।সৎ গুরু দেবের সাহায্য পেতে পারেন।

মিথুন

আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম হওয়ায় শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে।

কর্কট

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।নতুন কোনও ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রম ঘটতে পারে।

কন্যা

বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। আজ কোনও ভাবে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে।

সিংহ

অতিরিক্ত আবেগ ক্ষতি করতে পারে। বাবা-মায়ের সঙ্গে বিবাদ বৃদ্ধি। ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার। কোনও কারণে আজ আপনার সম্মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাই-বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে।

তুলা

সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা। ক্রোধ সংযত করা বিশেষ প্রয়োজন। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে।অনেক দিনের কোনও পুরনো আশা পূর্ণ হতে পারে।

বৃশ্চিক

আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির জোড়ে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ।

ধনু

নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।কর্ম স্থানে তর্ক বাধতে পারে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন।

মকর

বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণ কলহ বাধতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে।

কুম্ভ

অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।আজ কোনও জটিল সমস্যার সামনে পড়তে হতে পারে। প্রেমে নতুন কোনও যোগাযোগ আসতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আনন্দ। আভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে।

মীন

পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top