নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২১ শে আগস্ট : গতকাল শিলাবতী নদীর বাঁধ ভেঙ্গে জল ঢুকেছে এলাকায়।যার জেরে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তির্ন এলাকায়।

পশ্চিম রাজনগর এলাকায় শিলাবতীর জল ঢুকে জলমগ্ন বসত বাড়ি থেকে আইসিডিএস কেন্দ্র। পশ্চিম রাজনগর আইসিডিএস কেন্দ্রের চারিদিক জলমগ্ন। এর জেরে রাঁধুনি ছাড়া কোনও পড়ুয়াই আইসিডিএস কেন্দ্রে যেতে পারছে না।

হাঁটু সমান জল পেরিয়ে আইসিডিএস কেন্দ্রের বাচ্চাদের খাবারটুকু আনার জন্য জল পেরিয়ে যেতে হচ্ছে অবিভাবকদের। কেন্দ্রের রাঁধুনি স্বপ্না হাইত ছাড়া আর কাউকে সেভাবে নজরে পড়েনি ওই কেন্দ্রে।



















