
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১৭ই সেপ্টেম্বর : বিশ্বভারতীর ছাত্রীকে দোকানের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠল দোকান মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের অরশ্রী মার্কেটের একটি দোকানে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে দোকান মালিক সুব্রত নায়ককে আটক করে নিয়ে যায়।
এদিন দুপুরে অরশ্রী মার্কেটে জিনিস কিনতে আসে বিশ্বভারতীর এক ছাত্রী। সেই সময় দোকানের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে দোকান মালিক বলে অভিযোগ। পরে ছাত্রীর সহপাঠীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যাক্তিকে আটক করে। ধৃত ব্যক্তি কার্যত স্বীকার করে নেন শ্লীলতাহানির কথা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী লাগোয়া এই এলাকায়। বিশ্বভারতীর অধিকাংশ পড়ুয়া এই মার্কেট থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে থাকে।


















