
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২১ শে সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ড বাসীকে আরো ভালো নাগরিক পরিষেবা দিতে এই প্রথম শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল ব্যাটারিচালিত জঞ্জাল বহনকারী গাড়ির। এদিন সকালে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে এই নতুন গাড়ির যাত্রার সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নান্টু পাল। এছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত সহ শহরের অন্যান্য বিশিষ্ট ও বরিষ্ঠ নাগরিকবৃন্দ। এদিন শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে একটি সচেতনতা পদযাত্রা আয়োজন করা হয়। পদযাত্রাটি কাউন্সিলার অফিস থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই সচেতনতামূলক পদযাত্রায় পা মেলায় শিলিগুড়ির কৃষ্ণ মায়া নেপালী হাই স্কুলের একাধিক ছাত্র ছাত্রীবৃন্দ। একইসঙ্গে মিছিলে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ওয়ার্ডের বরিষ্ঠ নাগরিকরাও অংশগ্রহণ করেন।


















