ফের তাজা বোমা ও বারুদ উদ্ধার বীরভূমে

ফের তাজা বোমা ও বারুদ উদ্ধার বীরভূমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৩ শে সেপ্টেম্বরঃ  সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে। গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ হানা দেয় বারাবন জঙ্গলে, সেখান থেকে উদ্ধার করে ৩০ টি তাজা বোমা। জঙ্গলের মধ্যে ড্রাম ভর্তি করে মাটির নিচে রাখা ছিল বোমা গুলি।

অপরদিকে লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামের ক্লাব থেকে উদ্ধার ১০ থেকে ১২ কেজি বারুদ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অসিত বাগদি নামে এক বিজেপি কর্মীকে। পুলিশের প্রাথমিক অনুমান বোমা তৈরির জন্যই বারুদ মজুদ করা হচ্ছিল ওই ক্লাবে।লোকপুর থানার বারাবন জঙ্গল থেকে উদ্ধার হওয়া ৩০ টি তাজা বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে।

বীরভূমের একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা, কখনো ঘটছে বোমা গুলির লড়াই।পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্যে গুলিও চালাতে হয়েছে বেশ কয়েকবার। সাধারণ মানুষের প্রশ্ন একটাই এই অশান্ত বীরভূম শান্ত হবে কবে ?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top