
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৩ শে সেপ্টেম্বরঃ চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ l উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট দিয়ে চোরাপথে ভারতে প্রবেশের মুখে ৯৯ ব্যাটেলিয়ানের বিএসএফের হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি ফাজিনা শেখ, আব্দুল কায়ুম, আল ইমরান l ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে l


















