
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৩ শে সেপ্টেম্বরঃ টোটো চালক কে মারধরের অভিযোগে এক বাস চালকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতর নাম বিশ্বনাথ চৌধুরী।বাড়ি বনগাঁ থানা এলাকায়। রবিবার দুপুরে বনগাঁ নিউমার্কেট এলাকায় চন্দ্রনাথ হালদার নামে এক টোটো চালক কে মারধর করে ওই বাস চালক।ধৃত বাস চালক কে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।


















