
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৩ শে সেপ্টেম্বরঃ মন্ত্রিসভার প্রস্তাব গ্রহণ করেছে। ১ জানুয়ারী ২০২০ থেকে এটা কার্যকর করা হবে। যা যা প্রস্তাব দেওয়া হয়েছে তার কিছু কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছেন।
বেসিক পে যদি ১০০ যায় তাহলে ডি এ নিয়ে হবে ২২৫ টাকা। ১৪.২২ দিয়ে গুণ করলে হবে। ২৮০.৯০ টাকা টাকা হবে। একই সঙ্গে ৩% বাড়বে। নোষণাল এফেক্ট হবে ২০১৬ থেকে। অর্থাৎ ১০০ টাকা যার বেতন তার হবে ২৮০.৯০ টাকা।
…
গ্রাচুইটি
৬ লাখ লিমিট ছিল সেটা ১২ লাখ করে দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ানো হয়েছে।
হাউস রেন্ট
৬ হাজার ছিল পে কমিশন জানিয়েছিল ১০,৫০০ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন ১২ হাজার
মেডিক্যাল ভাতা
৩০০ টাকা ছিল পে কমিশন বলল ৪০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৫০০ টাকা। লিমিট ২০০০ এর পরিবর্তে ২৫০০ টাকা করা হলো।
ফিজিক্যাল চ্যালেঞ্জ এর ভাতা
বাড়িয়ে ৮০০ টাকা করা হলো।
টিফিন ওভারটাইম ঘণ্টায়
১০ টাকা থেকে বাড়িয়ে ২০ বললো পে কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাড়িয়ে বললেন ৩০ টাকা। লিমিট ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা।
এর জন্য ১০ হাজার কোটি টাকা বাড়তি খরচ করতে হবে। এই সপ্তাহের মধ্যে আমরা রোপা রিলিজ করে দেবো।


















