” বারমুন্ডা মন্ত্রী বাবুল সুপ্রিয়” কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ মহম্মদ সেলিমের

” বারমুন্ডা মন্ত্রী বাবুল সুপ্রিয়” কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ মহম্মদ সেলিমের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২৫ শে সেপ্টেম্বরঃ জেলা কমিটি ডাকে বীরভূমের একটি জনসভা করা হয় জেলা সিপিএমের পক্ষ থেকে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বামপন্থী বিভিন্ন নেতাকর্মী।

এনআরসি ইস্যুতে মোহাম্মদ সেলিম বলেন, “লাল ঝাণ্ডার পক্ষ থেকে বলছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এনআরসি হতে দেবো না। দিলীপ ঘোষ জেনে রাখুন বাংলা থেকে বলছেন দু লক্ষ মানুষকে তাড়াবেন, কাঁটাতারের ওপারে আমরা পেরোতে দেবো না। আর মোদি দিদির নাটক আমরা বেশ বুঝতে পারছি।

এরপর বাবুল সুপ্রিয় প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় যে একটা মন্ত্রী আছে সেটা কেউ জানত না। যাদবপুর গিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অপমান করেছে। মন্ত্রী হয়েছেন পরিবেশ দপ্তরের, পূর্ণমন্ত্রী না, হাভ মন্ত্রীও না, হাফ আর ফুলপ্যান্টের মাঝে যে বারমুন্ডা প্যান্ট হয় সেই বারমুন্ডা মন্ত্রী বাবুল সুপ্রিয়। গোটা বিশ্ব যেদিন পরিবেশ রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছেন, সেদিন পরিবেশমন্ত্রী যাদবপুরে গিয়েছেন শিক্ষার পরিবেশ নষ্ট করতে। এরপর তিনি বলেন আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিজেপির যে সমস্ত দালাল বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষরা ৪ বার জন্ম নিলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয় তা করতে পারবে না।

দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, “এখন যারা বলছেন তুমি ভারতীয় কিনা প্রমাণ কর, তোমার বাবার সার্টিফিকেট আছে কিনা বের করো, তোমার জমির দলিল আছে কিনা বের করো, তোমার স্কুলের সার্টিফিকেট দাও। আর এসব জিজ্ঞাসা করছে দিলীপ ঘোষ। ও বেটা দিলীপ ঘোষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্কুলের সার্টিফিকেট আছে কিনা দেখাও ও বের করতে পারবেনা।

এরপর প্রধানমন্ত্রী প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন “উনি নাকি বলেন উনি দিল্লি ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। যদি পাশ করে থাকেন তাহলে উনার সহপাঠী থাকবে তো। উনি নাকি বলেন গুজরাট ইউনিভার্সিটি থেকে এন্টার পলিটিক্যাল সাইন্সে এমএ করেছি। তাহলে যে পড়িয়েছেন মোদি বাবুকে সেই শিক্ষক থাকবে, তো তাকেও খুঁজে পাওয়া গেল না একটাও সহপাঠী পাওয়া গেল না”। এরপর তিনি বলেন “যে নিজের সার্টিফিকেট জমা দিতে পারেনা সে ভারতবর্ষে ও বাংলার কোটি কোটি মানুষকে বলছেন সার্টিফিকেট জমা করো”।

দিদিকে বল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন “দিদিকে বল, দিদিকে বল করে বিভিন্ন জায়গায় হোডিং লাগানো হয়েছে। অথচ দিদিকে যখন বলতে গেল বামপন্থী ছাত্র সংগঠন তখন তাদের ওপর টিয়ার গ্যাসের শেল ফাটালো, জলকামান চালক, লাঠিচার্জ করল দিদির পুলিশ। তাদেরকে গ্রেফতার করে একাধিক ধারা দিয়ে মামলা রুজু করল পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top