
নিউজ ডেস্ক: আজ বিজয়া দশমী। আজ মায়ের বিদায়ের দিন। ভারাক্রান্ত আপামর বাঙালির মন। ভারাক্রান্ত মনের সাথে তালে তাল মিলিয়ে ভারাক্রান্ত আকাশ, অঝোরে ঝরছে বৃষ্টি। কিন্তু তাতেও শেষ বেলায় আনন্দ করতে মরিয়া বাঙালিরা। তাইতো বৃষ্টিকে উপেক্ষা করেও তারা মেতে উঠেছে সিঁদুর খেলায়। জেলার বিভিন্ন প্রান্তে মণ্ডপে মণ্ডপে চলছে সিন্দুর খেলা, বিষাদের বিদায় সুর যেন এখনই তারা জানাতে চাই না।
দেখতে দেখতে কেটে গেল পাঁচটি দিন, আবার অপেক্ষা এক বছরের।



















