
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১০ই অক্টোবর :ক্যানিংয়ে প্রতিমা দর্শন করতে এসে মার খেয়ে আহত হলেন এক ব্যাক্তি,আশংকাজনক ভাবে ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে।আহত ব্যাক্তি নাম শচীন রায় l পিয়ালী কলাড়িয়া,জীবন তলা থানা এলাকায় বাড়ি দশমীর দিন পিয়ালী থেকে ক্যানিংয়ে ঠাকুর দেখতে আসেন পরিবার নিয়ে।ক্যানিং এসে ঠাকুর দেখার পরে তারা একটি দোকানে এগরোল কিনতে গেলে সেখানে ঘটে বিপত্তি, এগরোলে পেয়াজ দেওয়া নিয়ে হয় ঝামেলা তখনি দোকানদার খুন্তি দিয়ে মারে শচীনের মাথায় রক্তাক্ত অবস্থায় পরে গেলে পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়,এই ঘটনায় পরিবার সেই দোকানদারের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে অভিযুক্ত ব্যাক্তি পলাতক। ক্যানিং থানার পুলিশ তদন্ত করছে।


















