
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর, ১০ই অক্টোবর : বুধবার ভোররাতে আনুমানিক ২.৩০ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এর পীরতলা রাজ্য সড়কের উপর, মুর্শিদাবাদ থেকে গঙ্গারামপুর গামী একটি বুলেরো গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার মাঝে থাকা ডিভাইডার ধাক্কা মারে, এবং কংক্রিটের ডিভাইডার ভেঙ্গে চলন্ত অবস্থায় জাতীয় সড়কের উপর যাত্রী সমেত উল্টে যায় ।দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন।স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব উদ্যোগে আহত ব্যক্তিদের উদ্ধার করে রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে আহতদের অবস্থার অবনতি হাওয়ায় তাদের কে রশিদপুর হাসপাতাল থেকে তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় এখনও অব্ধি হতাহতের খবর না পাওয়া গেলেও।আহত দের মধ্যে স্বপন সরকার, উদয় সরকার, নিরঞ্জন সরকার,নীলরতন সরকার এই ৪ জন এর অবস্থা আশঙ্কা জনক।বর্তমানে আহতরা সকলেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে, অনুমান দশমীর রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এমন বিপত্তি ঘটেছে।


















