বয়স্ক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ বাস কর্মীদের বিরুদ্ধে

বয়স্ক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ বাস কর্মীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১১ই অক্টোবর :বাসের ভাড়ার টিকিট দেওয়াকে কেন্দ্র করে কন্ডাক্টরের সাথে বাস যাত্রীর বচসা, আর এই বচসার জেরে বয়স্ক ঐ যাত্রীকে বাস থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ বাস কর্মীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রীজ বাস স্টপেজের কাছে। বৃহস্পতিবার বিকেলে এজোন রুটের একটি বাসে করে মেয়ের বাড়ী থেকে স্ত্রীকে নিয়ে কল্পতরু কলোনিতে নিজের বাড়ী ফিরছিল বাবুলাল ভুঁইমারী নামে বছর ৫৮ এক ব্যাক্তি। কথা ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের স্টপেজে নেমে ঠাকুর দেখে ঘরে ফিরবেন।
বাবুলাল ভুঁইমারীর স্ত্রী সুজিতা ভুঁইমালীর অভিযোগ, নির্দিষ্ট ভাড়া দেওয়ার পর বারবার চাওয়া সত্বেও কেন টিকিট দেওয়া হচ্ছে না এই নিয়ে তার স্বামীর সাথে কন্ট্রাক্টরের কথা কাটাকাটি চলছিল, কিন্তু হটাৎই তা চরমে পৌঁছোয় বাস থেকে নামার সময়।সুজিতা দেবীর অভিযোগ, কথাকাটাকাটি চলতে চলতে হটাৎই তার স্বামীকে বাস থেকে ঠেলে নীচে ফেলে দেয় ওই বাস কর্মচারী। এতো কিছুর পরও বাসের চালক বাস না দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করে বলে সুজিতা দেবীর অভিযোগ। এলাকার মানুষ জড়ো হয়ে বাবুলাল ভুঁইমারী নামে ঐ বাস যাত্রীকে  গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবী, তার মাথায় গুরুতর আঘাত আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দুর্গাপুর মিনিবাস মালিক সংগঠনের সভাপতি কাজল দে জানিয়েছেন,যদি বাস থেকে ঠেলে ফেলে দেওয়ার মতো অমানবিক আচরণ কোনো বাস কর্মচারী করে থাকেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, তবে ঐ বাস যাত্রী মদ্যপ অবস্থায় ছিল তাতেই এই বিপত্তি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top