এরাজ্যে প্রশাসন চালাচ্ছে গুণ্ডারা : দিলীপ ঘোষ

এরাজ্যে প্রশাসন চালাচ্ছে গুণ্ডারা : দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১১ই অক্টোবর :পুজোতেও মানুষের মনে শান্তি নেই। একের পর এক খুন হতে হচ্ছে মানুষকে। বিগত দিনে রাজ্যজুড়ে এক শিক্ষক সহ চারজন খুন হয়। এরাজ্যে প্রশাসন চালাচ্ছে গুণ্ডারা। তৃণমূল পার্টি এবং প্রশাসন গুন্ডা বদমাশদের হাতে চলে যাওয়ায় প্রতিদিন খুন হচ্ছে মানুষ। শুক্রবার নদীয়ার নাকাশিপাড়া থানার মুরাগাছা গ্রামে, এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও তিনি বলেন, বিজেপি কে ঠেকাতে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের পুলিশ দিয়ে কেস দেওয়া হচ্ছে। সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন, খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের পাশে দল আছে এবং থাকবে । সম্প্রতি আশিজন কর্মীর স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয়েছিল বলেও জানান দিলীপ ঘোষ। শুধু বিজেপি কর্মীদের পাশে নয় উৎপীড়িত হওয়া সাধারণ মানুষের পাশে আছে এবং সবাই থাকবে বলে দৃঢ়ভাবে জানান দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের এক শিক্ষক সহ তার পরিবারের তিনজন খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ একজন কেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত তিন বছরে কয়েকশো মানুষ খুন হয়েছে অথচ তাদের কোন সাজা ফাঁসি হয়নি। তিনি বলেন রাজ্যের শাসক দলের বিধায়ক থেকে চেয়ারম্যান খুন হলেও আজ পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি এটা রাজ্য প্রশাসনের চরম ব্যর্থতা বলে জানান দিলীপ ঘোষ। এই প্রশাসনের কোনো রকম যোগ্যতাই নেই আমাদের কথা ছেড়ে দিন । তৃণমূল কর্মীদেরই নিরাপত্তা নেই। বিরোধীদের ঠেকাতে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। নিজেরা মারামারি করছে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে আর কেশ দিচ্ছে বিজেপি কে। আজ পুজোর কার্নিভাল হচ্ছে কলকাতা রেড রোডে । সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন একদিকে রাজ্যজুড়ে মানুষ খুন হচ্ছে ।  অন্যদিকে তিনি কার্নিভাল নিয়ে উৎসবে মেতে উঠেছেন। ঠিক এভাবেই মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি তিনি এও বলেন আনন্দ থাকা উচিত কিন্তু যেখানে ভয়ের পরিবেশ রয়েছে, সেখানে মানুষের মনে আনন্দে থাকে না। এছাড়াও তিনি বলেন, কার্নিভালের খরচ বাড়ছে। পূজা কমিটিগুলোকে পঁচিশ হাজার টাকার ঘুষ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । একেরপর এক রাজ্যের মানুষ খুন হচ্ছে। রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের মনে শান্তি উবে গেছে। এভাবে কি কার্নিভাল উৎসব উপভোগ করতে পারবে কি সাধারণ মানুষ?। এরপর মুরাগাছা থেকে শান্তিপুরের বাগআছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন রাজ্য বিজেপি সভাপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top