
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ,১১ই অক্টোবর: জিয়াগঞ্জের তিন বিজেপি সদস্য সহ ৮ জন খুনের ঘটনায় এবার রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে গেরুয়া শিবির। শনিবার দুপুরেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ এ পড়তে চলেছে বিজেপি নেতৃত্ব, শুক্রবার মেদিনীপুর শহরে সাংবাদিক বৈঠক করে ঘোষণা বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দেগে বিজেপির রাজ্য সম্পাদকের কটাক্ষ, ” পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদি রাজ্যে পরিণত করতে চাইছে মুখ্যমন্ত্রী। তৃণমূলের হত্যালীলা পিছনে পুলিশের একাংশের মদদের অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। জিয়াগঞ্জের খুনের কিনারা এখনো পুলিশ না করতে পারলেও বাংলাদেশ থেকে আগত দুষ্কৃতীরা জিয়াগঞ্জে খুনের পেছনে জড়িত অভিযোগ সায়ন্তন বসুর।
রাজ্যের আইন-শৃঙ্খলার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল বিজেপির অবস্থান মঞ্চ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে পারেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ইঙ্গিত দিলেন সায়ন্তন বসু।
একইসাথে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা কুরবান শাহ খুনের ঘটনার পিছনেও তৃণমূলের অন্তর্ঘাত রয়েছে বলে দাবি সায়ন্তন বসুর।
সব মিলিয়ে পুজো মিটতেই রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে॥
১৬ ই অক্টোবর থেকে গান্ধীজীর দেড়শ তম জন্ম শতবার্ষিকীকে মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর থেকেই রাজ্যজুড়ে প্রচার কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি শিবির। একই সাথে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী নিয়েও জেলা থেকেই প্রচারাভিযান চালাবে বিজেপি॥



















