ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে,ছেলের সামনেই বাবার হাতে খুন হলেন মা

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে,ছেলের সামনেই বাবার হাতে খুন হলেন মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,কলকাতা: প্রায় পনেরো বছর আগে মহেশতলার মেমান পুরের বাসিন্দা শিবু কর্মকারের(৪৩) সাথে বজ বজ কালীকাপুরের বাসিন্দা মধুমিতার(২৮) বিয়ে হয়েছিল। তাদের এগারো বছরের একটি পুত্র সন্তানও আছে। জানা যায় ২০১৭ সাল থেকে মধুমিতা এবং শিবুর মধ্যে পারিবারিক কিছু সমস্যা হচ্ছিল, যে সমস্যার জন্য মধুমিতা বাপের বাড়িতেই থাকতেন। গতকাল মধুমিতা এবং শিবুর একমাত্র ছেলে ইমনের(১১) জন্মদিন ছিল, সেই জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য মধুমিতা তার বোন কে নিয়ে মেমানপুর এর বাড়িতে এসেছিল। প্রথম অবস্থায় শিবু তাদের ঘরে ঢুকতে দেয় না। কিন্তু পরবর্তীকালে মধুমিতা তার বোনকে নিয়ে মহেশতলা থানায় যায় এবং একটি জিডি করে পুনরায় ছেলের টানে ফিরে আসে স্বামীর ঘরে ছেলে ইমনকে’ শুভেচ্ছা জানাবার উদ্দেশ্যে। আর ঠিক তখনই শিবু একটি চপার নিয়ে স্ত্রী মধুমিতা কে ছেলের সামনেই কোপাতে শুরু করে। ঘটনাস্থলে পাড়ার লোকজন জড়ো হয়ে গেলে শিবু তার ছেলেকে নিয়ে পালাবার চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ চলে আসায় শিবু পালাতে পারে না। তাই তাকে গ্রেফতার করে। অপরদিকে পাড়ার লোকজন মধুমিতার বোন মধুমিতা কে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মধুমিতা কে মৃত বলে ঘোষণা করেন।এলাকায় শোকের ছায়া।ছেলে ইমনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পাড়াপর্শী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top