মায়ের উপর দিনের পর দিন অত্যাচারের জের,বাবাকে খুন করলো নাবালক ছেলে

মায়ের উপর দিনের পর দিন অত্যাচারের জের,বাবাকে খুন করলো নাবালক ছেলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগনা: দিনের পর দিন মায়ের ওপর অত্যাচার।দীর্ঘ দিনের ক্ষোভের বহির প্রকাশ।বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে মেরে খুন।থানায় এসে আত্মসমর্পণ।ঘটনা রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়াতে।নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ পুলিশের।মৃত ব্যক্তির নাম নুরুল আলী তরফদার।ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।

রাত তিনটে কুড়ি নাগাদ রাজারহাট থানায় এসে উপস্থিত এক নাবালক।জানায় সে তার বাবাকে খুন করেছে।এই কথা শুনে হতবাগ পুলিশ।মিথ্যা কথা বলছে কিনা সেই জন্য তার হাত দেখা হয় দেখা যায় তার হাতে রক্তের দাগ।এর পরই রাজারহাট থানার পুলিশ ছেলেকে নিয়ে তার বাড়িতে যায়।দেখা যায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবার মৃতদেহ।পাশ থেকে উদ্ধার একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর।রাজারহাট থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে।আজ আর্জিকর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top