
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা:হঠাৎ বোমার আওয়াজ কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত গ্রামবাসী। আর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কাঠালবেড়িয়া অঞ্চলে শিমুলতলা গ্রামে। আজ দুপুরে একটি বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা গ্রাম । গ্রামবাসীদের দাবি, এলাকা অশান্তি পাকানোর জন্য কিছু অসাধু মানুষ তারাই বোমা বাঁধ ছিল। এবং সেই বোমার আঘাতে আহত হয় এক ব্যক্তির ।কিন্তু এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকায় কেউ মুখ খুলতে নারাজ । এ বিষয়ে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে ছুটে আসে বাসন্তী থানা পুলিশ, এবং তারা টহল দিতে থাকে গ্রামে।



















