চলন্ত ট্রেনে পাথর ছুরে মারাতে আহত সাত বছরের শিশু

চলন্ত ট্রেনে পাথর ছুরে মারাতে আহত সাত বছরের শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৪ই অক্টোবর: শিয়ালদহ থেকে রবিবার ৫:৪৬ এ বনগাঁ লোকাল ছেড়ে যখন বামনগাছি ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছে ৬:৫০ নাগাদ সে সময় জানালা থেকে হটাৎ একটি রেলের পাথর এসে জানালায় দাড়িয়ে থাকা একটি শিশুর মুখে লাগে। মুখ ফেটে যায়। সাথে সাথে পরবর্তীতে হাবড়া নেমে হাবড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জিআরপি সুত্রে জানা গেছে শিশুটির বয়স সাত বছর বাড়ি অশোকনগর থানা এলাকায়। ঘটনায় যাত্রীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনায় জিআরপি জানিয়েছে আহত শিশুর পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে জিআরপি পাঠিয়ে তল্লাশী চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top