
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১৪ই অক্টোবর:বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও বিয়ে করতে অস্বীকার করা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে, জিবনতলা থানা কালিকাতলা গ্রামে। মৃতের নাম, সৌমেন মন্ডল। ঘটনা সূত্রে,গত ছয় মাস আগে উত্তর ২৪ পরগনা বসিরহাটের একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয় সৌমেনের। আর তার ঠিক কয়েক মাস পরে বিয়ে করতে অস্বীকার করে ওই মহিলা। এরপর দিনের পর দিন নানাভাবে মানসিকভাবে চাপ দিতে থাকে মহিলা। মহিলা সহ পরিবারের চাপে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সৌমেন। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জীবনতলা থানার পুলিশ।



















