বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা , কোলকাতা, ১৩ ই নভেম্বর : বিজেপির যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বরে। চাঁদনি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই পুলিশ জলকামান ছোড়ে। বিজেপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ।
ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুলিশ, এই অভিযোগ তুলে বুধবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। এ দিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হতে  শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা চত্বরে। মিছিলে যোগ দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা।
উল্টো দিকে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আগেভাগেই ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছিল পুলিশ। চাঁদনি চকে  গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে দেয় পুলিশ। এছাড়াও মোড়ে মোড়ে বিশাল পুলিশি বন্দোবস্ত করা হয়।
চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে উন্মত্ত বিজেপি কর্মীদের প্রথমে মাইকে সতর্ক করা হয় ব্যারিকেড না ভাঙ্গার জন্য এর পরেই বিজেপি কর্মীরা ব্যারিকেডের একটি অংশ ভেঙে ফেলে শুরু হয় জলকামান শুরু হয় পুলিশ কর্মীদের তৎপরতা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় বিজেপি কর্মীদের প্রায় জনা কুড়ি পুরুষ ও মহিলা মিলিয়ে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যাওয়া হয় জানা যাচ্ছে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন কর্মী আহত হয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top