দুর্গাপুরের প্রাণকেন্দ্রে দুস্কৃতি বাহিনীর তান্ডব, জ্বালিয়ে দিল ২টি স্কুটার

দুর্গাপুরের প্রাণকেন্দ্রে দুস্কৃতি বাহিনীর তান্ডব, জ্বালিয়ে দিল ২টি স্কুটার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ১৩ ই নভেম্বর :দুস্কৃতি বাহিনীর তান্ডব। দুর্গাপুরের প্রাণকেন্দ্র বলে পরিচিত সিটিসেন্টারের ঋত্বিক ঘটক স্ট্রীট সেই এলাকার পরপর দুটি বাড়ীতে স্কুটি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কিছু পোড়ার গন্ধ পেয়ে দুই বাড়ীর লোকজন উঠে দেখেন দাউদাউ করে জ্বলছে দুটি স্কুটি. অভিযোগ, দমকলকে খবর দেওয়ার পরও তারা আসেনি ঘটনাস্থলে।
পাশাপাশি এও অভিযোগ উঠেছে নৈশ প্রহরী থাকার পরও কিভাবে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত নগরী সহ শহরের নানা প্রান্তে বাইক ও চার চাকা গাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল বছর খানেক আগে যার রেশ চলেছিল বেশ কিছুদিন, হিমশিম খেতে হয়েছিল পুলিশকে, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পরে দুই দুষ্কৃতী।
বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের মঙ্গলবার রাতে সিটিসেন্টারে দুটি বাড়ীতে পরপর দুটি স্কুটি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো শহর দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top