টলিউডে চলছে বিয়ের মরশুম, বিয়ের পিঁড়িতে এবার পরমব্রত ও অনির্বাণ

টলিউডে চলছে বিয়ের মরশুম, বিয়ের পিঁড়িতে এবার পরমব্রত ও অনির্বাণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৯ নভেম্বর, টলিউডে চলছে বিয়ের মরশুম। একের পর এক তারকার বিয়ের খবর শোনা যাচ্ছে। যদিও অনেকেই বিয়ের সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি। সম্প্রতি শোনা যায় ২০২০-র ২২ ফেব্রুয়ারিতে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ের কথা। দুই পরিবারের মধ্যে ইতিমধ্যে বিয়ের তোড়জোরও শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই আরও দুই তারকার বিয়ের খবর ঘুরছে টলিপাড়ায়। তাঁরা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য।

শোনা যাচ্ছে ২০২০ তেই ছোটবেলার বান্ধবী ইকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরম্ব্রত। প্ররম্ব্রতের ফ্যানেদের সংখ্যা গুনে শেষ করা যায়না। বিশেষ করে মহিলাদের কাছে প্ররম্ব্রত খুবই প্রিয়। সকল ভক্তরাই তাই কার সাথে বিয়ে করবেন তিনি তা নিয়ে গভীর আগ্রহে আছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে পরম্ব্রত জানান, তিনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ বা কাকে করবে তার কোনও কথা প্রকাশ করেনি।

অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যও নাকি ২০২০-র প্রথম দিকেই বিয়ে করতে চলেছেন। তবে তিনি নিজেই এক সংবাদমাধ্যমের কাছে একথা বলেছিলেন। তবে পাত্রীটি কে, এই নিয়ে টলিপাড়ায় জোর জল্পনা চলছে। কানাঘুষো শোনা যাচ্ছে, তিনিও তাঁর দীর্ঘদিনের বান্ধবীকেই বিয়ে করবেন। তবে সেই বান্ধবী ইন্ডাস্ট্রির কেউ নন।

 

 

 

টলিউডে বিয়ের মরশুম চলছে। একের পরে এক তারকার বিয়ের খবরে এই মুহূর্তে সরগরম টলিপাড়া। যদিও কেউই বিয়ে নিয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি। শোনা যাচ্ছে ২০২০-র ২২ ফেব্রুয়ারিতে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। দুই পরিবারের মধ্যে নাকি বিয়ের তোড়জোরও চলছে। এর মাঝেই আরও দুই তারকার বিয়ের খবর ঘুরছে টলিপাড়ায়। তাঁরা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top