নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর, চল্লিশ বছরের পুরনো পঞ্চাশ কেজি ওজনের বিরল প্রজাতির বারকোল উদ্ধার করল বনদপ্তর।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকোমরা এলাকা থেকে গোপাল ধাড়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে বৃহদাকার ওই বারকোলটি উদ্ধার করে দাসপুর সুলতাননগর বিট ও দাসপুর থানার পুলিশ।
শুক্রবার সকালে দাসপুরের দুধকোমরা গ্রামের বাসিন্দা গোপাল ধাড়ার বাড়িতে পৌঁছায় বনদপ্তর ও পুলিশের আধিকারিকরা।বৃহদাকার বিরলতম বারকোলটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর।ঘাটাল রেঞ্জের রেঞ্জার বিশ্বনাথ মোদিকোড়া জানান,আনুমানিক প্রায় ৪০ বছরের পুরনো প্রায় ৫০ কেজি ওজন বারকোলটি।এগুলি সামুদ্রিক প্রানী,কোনও কারনে নদীতে চলে আসে।পুলিশের থেকে খবর পেয়েই বারকোলটি উদ্ধার করা হয়।স্বাস্থ্য পরিক্ষার পর যথাস্থানে ছেড়ে দেওয়া হবে।পুলিশ ও বনদপ্তর সূত্রে জানাযায়,দাসপুরের দুধকোমরা গ্রামের বাসিন্দা গোপাল ধাড়া রুপনারায়ন নদীতে জাল ফেলতে গেলে ওই বিরল প্রজাতির বারকোলটি জালে পড়ে।বৃহদাকার ওই প্রানীটিকে নিজের বাড়িতে রাখেন গোপালবাবু।ঘটনার খবর স্থানীয় বিলেজপুলিশ মারফৎ থানায় গেলে পুলিশের সহযোগিতায় এদিন বনদপ্তর ওই বারকোলটি উদ্ধার করে।এধরনের প্রানীর এলাকায় দেখা মিলেনা তাই তাকে দেখতে ভিড়জমে গোপাল বাবুর বাড়িতে।


















