পাট থেকে টিন আবিষ্কার করল বাংলাদেশের বিজ্ঞানী

পাট থেকে টিন আবিষ্কার করল বাংলাদেশের বিজ্ঞানী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১ ডিসেম্বর, বিজ্ঞানের ক্রমশ উন্নতির সাথে সাথে মানুষ প্রতিদিন আবিষ্কার করছে নিত্য নতুন জিনিষ। সৃষ্টির শুরু থেকে নতুন নতুন আবিষ্কার আমাদের ক্রমশ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই মধ্যে কিছু আবিষ্কার আমাদের ভাবিয়ে তোলে, অবাক করার মতো কিছু আবিষ্কার। ঠিক তেমনি অবাক করার মত এক আবিষ্কার নিয়ে হাজির হলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান। যা আপনাকেও অবাক করে দেবে। টিন সম্পর্কে আমরা সকলেই জানি, আর সেই টিন যদি হয় পরিবেশ বান্ধব?

হ্যাঁ, বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান সকল কে অবাক করে দিতেই এমন এক অদ্ভুত আবিষ্কার করলেন। আবিষ্কারটি হচ্ছে পাট দিয়ে পরিবেশ বান্ধব টিন তৈরি। পাটের ইংরেজী প্রতিশব্দ হচ্ছে Jute । তাই পাট দিয়ে তৈরি বলে এই টিনের নাম দিলেন জুটিন। বাংলাদেশের এই বিজ্ঞানীর বিশ্বাস, এই জুটিন ১০০ বছর অনায়াসে রোদ, বৃষ্টি, ঝড়ের মোকাবেলা করে টিকে থাকতে পারে। টিনের প্রধান উপকরণ লেড এবং জিংকের যোগান পুরোটাই আমদানি নির্ভর। এই অর্থসাশ্রয়ের কথা চিন্তা করেই বিজ্ঞানী এই আবিষ্কারটি করেন। কারণ এই জুটিনের ব্যবহার বাড়লে প্রতি বছর সাশ্রয় হবে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা।

শুনতে অবিশ্বাস্য হলেও এই জুটিন মাত্র কুড়ি মিনিটের মধ্যে তৈরি করা যায়। পাটের জট এবং বিভিন্ন রাসায়নিকের মিশ্রনই মাত্র কুড়ি মিনিটের মধ্যে প্রস্তুত হবে এই জুটিন। যদি বাণিজ্যিকভাবে এই জুটিন উৎপাদন করা হয় তবে এই জুটিন তৈরির সময় আরো কিছুটা কম লাগবে। এতে বিশেষ কারিগরী, গ্যাস, বিদ্যুৎ বা অন্য বিশেষ কোনো জ্বালানীর প্রয়োজন হবেনা। যদি এই জুটিনের ব্যবহার বৃদ্ধি পায় তবে পরিবেশ সুরক্ষিত হবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top