
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৬ মার্চ, নাগরিকত্ব সংশোধন আইনের প্রভাব পড়বে এবার পৌরসভার নির্বাচনে।পশ্চিমবঙ্গের মানুষ নাগরিকত্ব সংশোধন আইন মেনে নিয়েছে, আজ বারাসাতে বারাকপুর, বারাসত ও বসিরহাট সংসদীয় জেলার সাংগঠনিক বৈঠকে এসে এই কথা বলেন মুকুল রায়।
রাজ্যে পুলিশ রাজ চলছে বলে এদিন আবারও অভিযোগ করেন তিনি।তার আরোও অভিযোগ শাষকদলের কর্মীদের জন্য কোন আইন মানার প্রয়োজন নেই।আইন শুধুমাত্র বিরোধীদের জন্য।গোটা রাজ্য জুড়ে এই প্রবনতা চলছে।এই বিষয় মালদায় আদিবাসীদের গনবিবাহের প্রসঙ্গ তুলেন তিনি।তার দাবী রাজ্য কবে পুরভোট হবে তা নিয়ে সন্দিহান তিনি।শুক্রবার বারাসাতে সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি নেতা মুকুল রায় এই কথা বলেন।পুরসভা নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন মুকুল রায়।


















