পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুন, ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুন, ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৯ মে, পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুন করল সোদপুর প্রিয়নগরের বাসিন্দা। অভিযুক্ত সোদপুর প্রিয়নগরের বাসিন্দা অনিল হেলা, পেশায় আইনজীবী। জানা যায়, স্ত্রী সঙ্গীতার সাথে ওই বাসিন্দার বচসা দীর্ঘদিনের। এদিন এই বচসা চরমে পৌছালে প্রথমে সঙ্গীতাকে শ্বাসরোধ করে মারে। বাঁধা দিতে এগিয়ে আসে ছোট মেয়ে (বছর ১৫) নেহা’কেও একই ভাবে মারা হয় বলে অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীত হেলা( ৩৯) ও নেহা হেলার (১৫)।

ঘটনার কথা জানাজানি হলে স্ত্রী ও মেয়ে উভয়কে বলরাম সেবা সদন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানায়। খড়দহ থানার পুলিশ অনিল হেলা ও তার বাবা, ভাইকে আটক করেছে। লকডাউনের মধ্যে এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top