
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ মে, শিবপুর আদিবাসী পাড়ায় মুক্তবাজারের আয়োজন করল বীরভূম জেলা পুলিশ। করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লাশের লকডাউন। এমন অবস্থায় বাড়ি থেকে বের হতে পারছেন না অনেকেই, যে সমস্ত মানুষরা দিন আনে দিন খায় তারা কাজে যেতে পারছেন না প্রায় মাস দেড়েক ধরে। খাওয়া-দাওয়ার অভাব হচ্ছে সেই সমস্ত পরিবারগুলির। আর তাদের কথা মাথায় রেখেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মুক্ত বাজারের আয়োজন করা হলো রবিবার রবিবার।
বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত শিবপুর আদিবাসী পাড়ায় এই মুক্তবাজারের আয়োজন করা হয়। এই মুক্ত বাজার থেকে কয়েকশো আদিবাসী পরিবার খাদ্য সামগ্রী সংগ্রহ করে। এখানে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল, সিউড়ি থানার আইসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।



















