স্ত্রী ও সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী সহ গ্রেফতার চার

স্ত্রী ও সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী সহ গ্রেফতার চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ মে, হাবড়া থানার অন্তর্গত বানিপুরের ইতনা এলাকার গোবিন্দ পালের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় হাবড়া আয়রার জগন্নাথ কুন্ডুর মেয়ে সোনালি পালের সাথে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে সোনালীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার কোর্ট শ্বশুরবাড়ি। অত্যাচারের মাত্রা শনিবার চরম আকার ধারন করলে স্ত্রী এবং সন্তানকে পুড়িয়ে মারা হয়।সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে সোনালী পালকে শনিবার রাতে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি তার তিন বছরের পুত্র সন্তানকে আরজিকর হাসপতালে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায়।

শনিবার রাতেই সোনালীর বাবা জগন্নাথ কুন্ডু খুনের থানায় অভিযোগ দায়ের করে পুলিশ জামাই গোবিন্দ পাল, ভাসুর তারক পাল ও তার স্ত্রী টুম্পা পাল ও আর এক জা কাঞ্চনা পাল কে গ্রেফতার করে। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। গোবিন্দ পালকে সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।এরূপ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top