ইসলামাবাদ গ্রামে একটি খড়ের গাদায় ভয়াবহ আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী

ইসলামাবাদ গ্রামে একটি খড়ের গাদায় ভয়াবহ আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ১০ মে, রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে একটি খড়ের গাদায় আগুন লেগে যায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দা খড়্গনারায়ণ রায়ের খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।তারপর দমকলে খবর দেওয়ায় ফালাকাটা দমকলকেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। খড়ের গাদার পাশেই বেশ কয়েকটি বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার জেরে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সকাল দশটা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। দমকলকর্মীরা জানিয়েছেন, খড় সহজদাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top