
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১০ মে, গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর কাঁথি-১ ব্লকের জুনপুটের হামিরপুরে বিজেপি কর্মী দুলাল মাইতির (বছর ৩৬) পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালের স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের পাঠিয়েছেন।
জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিল। পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ পরিবারের।ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে পুলিশের দাবি।পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।



















