বাজারে সবজি কিনতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে লরির ধাক্কায় মৃত্যু হল কেরলের এক পরিযায়ী শ্রমিকের

বাজারে সবজি কিনতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে লরির ধাক্কায় মৃত্যু হল কেরলের এক পরিযায়ী শ্রমিকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১০ মে, কেরালায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ফের এক পরিযায়ী শ্রমিকের। মৃতর নাম সফিকুল সেখ, বয়স ৩৩। লকডাউনে কাজ বন্ধ, ঘরে সবজি না থাকায় বাজারে সবজি কিনতে গিয়েছিল, তখন পুলিশ তাড়া দেয়। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে লরীর চাকায় পিষ্ট হয় ওই রাজমিস্ত্রি।

জানা যায়, গতকাল রাতে ঘটনাটি ঘটে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।আজ দুপুরে মৃত্যুর খবর পায় পরিবারের লোকেরা।মুর্শিদাবাদের সুতির বালিয়াঘাটি গ্রামে বাড়ি সেই শ্রমিকের।
৬ মাস আগে সে কাজের জন্য কেরালা যায় বলে জানায় পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে সেকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top