আগামী ১৭ মে পর্যন্ত হুগলির ১১টি থানায় বন্ধ নেট পরিষেবা, বিপাকে গৃহবন্দী নাগরিক

আগামী ১৭ মে পর্যন্ত হুগলির ১১টি থানায় বন্ধ নেট পরিষেবা, বিপাকে গৃহবন্দী নাগরিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ১৩ মে, মঙ্গলবারের বিক্ষিপ্ত হিংসার জেরে রাত থেকেই চন্দননগর, শ্রীরামপুর ও সংলগ্ন অঞ্চলে প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হল। তার জেরে বিপাকে পড়ল জনজীবন।চন্দননগর, শ্রীরামপুর-সহ হুগলির ১১টি থানায় বন্ধ হয়ে গেল নেট পরিষেবা।ফেক নিউজ ও সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে মঙ্গলবার রাত ১২টা থেকে চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন।আগামী ১৭ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

গতকাল সকালে ভদ্রেশ্বরের তাঁতিপাড়া, সেগুনবাগান এবং তেলেনিপাড়া অঞ্চলে বিক্ষিপ্ত হিংসার ঘটনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ও এডিজি সিআইডি সিদ্ধিনাথ গুপ্ত।তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী, আঞ্চলিক হিংসা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের।বন্ধ থাকছে রডব্যান্ডের কেবিল নেট, সঙ্গে ভোডাফোন, বিএসএনএল, এয়ারটেল, আইডিয়া, জিও-র নেট পরিষেবা সাথে বন্ধ থাকবে কেবিল টিভি ও ডিসটিভির পরিষেবাও।

হুগলির ১১টি থানা এলাকা হল- চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, শ্রীরামপুর, রিষড়া, ডানকুনি, উত্তরপাড়া, চণ্ডিতলা এবং জঙ্গিপাড়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top