ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলোর জন্য বিশেষ ঋণের ঘোষণা কেন্দ্রের

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলোর জন্য বিশেষ ঋণের ঘোষণা কেন্দ্রের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউ দিল্লি, ১৩ মে, আজকের সাংবাদিক বৈঠকে MSME অর্থাৎ দেশের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য ছ’টি ঘোষণা ঘোষণা করা হয়েছে। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ২০০ কোটির কম বরাতে আর গ্লোবাল টেন্ডার দেওয়া হবে না। এবার স্থানীয় তথা দেশীয় শিল্পসংস্থাগুলিকে সরকারের টেন্ডার পাওয়ার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে ২০০ কোটির কম বরাতেও দেশীয় শিল্পসংস্থাগুলি টেন্ডার পাবে। টেন্ডার দেওয়ার পাশাপাশি আরও পাঁচটি ঘোষণা করা হয়। জানানো হয়, MSME সেক্টরে ৩ লাখ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। চার বছরের মেয়াদ হবে এই ঋণের। চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই প্যাকেজ থেকে ৪৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই প্রকল্পে উপকৃত হবে।

এছাড়াও দেশের ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আরও কয়েকটি ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী জানান, অনাদায়ী ঋণগ্রস্ত MSME -কে ২০ হাজার কোটি টাকার অনুদান। উপকৃত হবে প্রায় ২ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টের মাধ্যমে চার হাজার কোটি টাকা দেবে সরকার। পাশাপাশি অনেক ছোটো ও ক্ষুদ্র শিল্পের ভালো করার বা বিকাশের সম্ভবনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত সুবিধা নেই, তাদের জন্য বাড়তি 50 হাজার কোটির সাহায্য।অর্থমন্ত্রী বলেন, CPSE ও সরকার ৪৫ দিনের মধ্যে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পগুলির সমস্ত পাওনা মিটিয়ে দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top