মাত্র ৪২ বছর বয়েসে ক্যান্সার জীবন কেড়ে নিল অভিনেতা সাই গুন্ডেওয়ার-এর

মাত্র ৪২ বছর বয়েসে ক্যান্সার জীবন কেড়ে নিল অভিনেতা সাই গুন্ডেওয়ার-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ মে, ফের ক্যানসারের থাবা বলিউডে। ইরফান খান, ঋষি কাপুরের পর এবার ক্যানসারের কারনে মৃত্যু হল ‘পিকে’ খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার এর।বয়স হয়েছিল ৪২ বছর।‘পিকে’, ‘বাজার’, ‘রক অন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার। এছাড়াও MTV-র জনপ্রিয় শো ‘স্প্লিটস ভিলা সিজন ৮’ ২০১০ এর প্রতিযোগী ছিলেন তিনি।

সাইয়ের স্ত্রী স্বপ্না আমিন এবং সাইয়ের পরিবার ইতিমধ্যেই কঠিতম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সাই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যান্সার নিয়ে বেশ ভোকাল ছিলেন। প্রায়সই কোনও না কোনও পোস্ট করতেন নিজের স্বাস্থ্য নিয়ে। এ বছরের শুরুর দিকে তিনি এও পোস্ট করেছিলেন খুব শীঘ্রই ক্যান্সার থেকে সেরে উঠবেন তিনি। চিকিৎসার শেষের দিকে বেশ খানিকটা ওজনও বেড়ে গিয়েছিল সাইয়ের। সূত্র অনুযায়ী, শেষবার তাঁকে দেখা গিয়েছিল আমেরিকান রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণে। মারাঠী সিনেমায় তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে মারাঠি দুনিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top