২জুলাই ২০২১: করোনার কারণে আরব আমিরশাহিতে প্রবেশ নিষেধ ভারতীয় সহ আরো ১৩টি দেশের । ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহি। করোনা সংক্রমণের জেরে আগামী ২১ জুলাই অবধি ১৪টি দেশের যাত্রীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বৃহস্পতিবার সে দেশের বিদেশমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়, অধিকাংশ দেশের সঙ্গেই যেহেতু উড়ান সংযোগ সচল হয়েছে এবং পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে, তাই সকলকে যাথাযথ কোভিডবিধি মেনে চলতে হবে।একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির উড়ানমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়, লিবেরিয়া, নামিবিয়া, কঙ্গো, উগাণ্ডা, জাম্বিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ২১ জুলাই অবধি সমস্ত উড়ান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো, বাণিজ্যিক ও চার্টার বিমানগুলি ওঠানামা করতে পারবে। তাদের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি।



















