পীযূষ গোয়েল মনিটরিং গ্রুপের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করেছেন

পীযূষ গোয়েল মনিটরিং গ্রুপের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করেছেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

০২ জুলাই, ২০২১: শিল্প ও বানিজ্য, রেলপথ এবং উপভোক্তা বিষয়ক ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের পৌরহিত্যে প্রকল্প মনিটরিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৯ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে ২০ টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিকাঠামোগত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী সোমপ্রকাশ, শিল্প ও বানিজ্য সচিব সহ বিহার, হরিয়ানা এবং তামিলনাড়ু সরকারের মুখ্য সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন।

এর পাশাপাশি,রেলপথ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, সড়ক পরিবহন ও মহাসড়ক, পরিবেশ, সহ গুরুত্বপূর্ণ মন্ত্রকের উর্দ্ধতন কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী ২.৭ লক্ষ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ২০ টি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন। এরমধ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘প্রগতি’র অধীনে ১১ টি প্রকল্প রয়েছে। গুরুত্বপূর্ণ এইসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পূর্ব ও পশ্চিম অঞ্চলের রুট গুলির সাথে গড়ে ওঠা ফ্রেইট করিডর গুলির রেলের পণ্য পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া জংশন পয়েন্টগুলিতে শিল্পাঞ্চল স্থাপন করতে সহায়ক হবে। অমৃতসর- কলকাতা শিল্প করিডরটি শিল্প উৎপাদনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।
শ্রী পীযূষ গোয়েল এইসব প্রকল্প সময়মতো চালু করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এর ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top