সত্যি বলতে এই সরকারের ইচ্ছে নেই শান্ত বাংলা তৈরি করা: দিলীপ ঘোষ

সত্যি বলতে এই সরকারের ইচ্ছে নেই শান্ত বাংলা তৈরি করা: দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:- একাধিক জেলায় এখনো বিজেপি কর্মীরা বাড়ি ফিরতে পারেননি। মানবাধিকার কমিশন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছি সেই বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য। তবে মুখ্যমন্ত্রী বলছেন কোথাও কোনো ঝামেলা হয়নি এবং ক্যাবিনেট মন্ত্রীর সেই একই কথা বলছেন রাজ্যে বিজেপি কর্মীদের মারধর করা হয়নি সত্যি বলতে এই সরকারের ইচ্ছে নেই শান্ত বাংলা তৈরি করা।

এরাজ্যে কেন্দ্রীয় সরকারের পাঠানো করোনার ভ্যাকসিন রাজ্য সরকারের সরকারি হাসপাতালে কতটা বা বেসরকারি হাসপাতালে কতটা পৌঁছানো হয়েছে তার হিসাব নেই। ভ্যাকসিন নিয়ে আর্থিক কেলেঙ্কারি হয়েছে মানুষকে ধোকা দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম নতুন সরকার রাজ্যের মানুষের পাশে থাকবে কোন ধরনের অশান্তি তৈরি হবে না। আজ শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ নির্বিচারে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। আন্দোলন করতে গেলে মহামারী আইন দেখানো হচ্ছে। বিনা কারণে শান্তিপূর্ণ মিছিলকে অশান্তি চেষ্টা করেছে পুলিশ। সরকারের এত ভয় কেন।

আগে কর্পোরেশন ভোট হওয়া দরকার রয়েছে। দু’বছর তিন বছর মানুষ কর্পোরেশনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। হেরে যাওয়ার ভয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন তারা মুখ্যমন্ত্রী আবার ক্ষমতা পাবার জন্য নির্বাচন করতে চাইছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top