আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকার ফাঁড়িতে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল

আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকার ফাঁড়িতে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পশ্চিম বর্ধমান:- আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকার ফাঁড়িতে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। আমজনতার ইটবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন থেকে শুরু করে পুলিশের টিয়ার গ্যাস বা লাঠিচার্জ কিছু ই বাদ গেল না।


সূত্রের খবর বরাকার ফাঁড়ির লক অপে আরমান আনসারী নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই থানা ঘেরাও করে এলাকাবাসী। সেখান থেকেই পুলিশের সাথে বচসা। মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় উত্তেজিত জনতা ইটবৃষ্টি শুরু করে ফাঁড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ। এর পর ই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ ওঠে। ওপর দিকে পুলিসের পক্ষ থেকে টিয়ার গ্যাস চালানোর অভিযোগ তোলে এলাকাবাসী। এর পর আবারো রাস্তা অবরোধ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top