এক যুবকের অত্যাচারে সচ্চার এলাকাবাসী

এক যুবকের অত্যাচারে সচ্চার এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,উত্তর ২৪ পরগনা ,২৫ শে মার্চ :জানা জায় যে, হাড়োয়ার উচিলদহ গ্রামে দেবাশিস রুই দাস(ছট্টু) নাম বছর ৩০ এর এক যুবক, ওই গ্রামের মানুষদের মারধর করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত, এই নিয়ে প্রায় অশান্তি লেগেই থাকত। গতকাল রাতে ওই যুবক কোন কারন ছাড়া চিৎকার চেচামেচি করে, এমন কি আজ সকালে এক ফেরিওয়ালা কে কোন কারন ছাড়া বেধড়ক মারধর করে। ওই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ দুপুরে ওই যুবক কে গাছের গায়ে বেঁধে হাড়োয়া থানায় খবর দেয়। পুলিশ আসার আগে ওই যুবক হাতের বাঁধন কেটে বাড়িতে পালিয়ে গেলে, পুলিশ তার বাড়ি থেকে তাকে নিয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top