কলকাতাবাসীর জন্য নতুন উদ্যোগ! আজ থেকেই শুরু ‘মুখোমুখি’, ফোনে সরাসরি অভিযোগ ও পরামর্শ শুনবেন মন্ত্রী

কলকাতাবাসীর জন্য নতুন উদ্যোগ! আজ থেকেই শুরু ‘মুখোমুখি’, ফোনে সরাসরি অভিযোগ ও পরামর্শ শুনবেন মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুর প্রশাসনে একাধিক পরিবর্তনের মধ্যেই নতুন উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার পর বর্তমানে পুর পরিষেবার দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এরই মধ্যে কলকাতার নাগরিকদের অভিযোগ, অভাব ও পরামর্শ সরাসরি শোনার জন্য আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে নতুন কর্মসূচি ‘মুখোমুখি’।

সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্দিষ্ট সময়ে ফোনের মাধ্যমে সরাসরি নাগরিকদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শুনবেন।

‘মুখোমুখি’ কর্মসূচির জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর—১৮০০২০৩৫১২৩। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এই নম্বরে ফোন করে নাগরিকরা সরাসরি মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলতে পারবেন।

জানা গিয়েছে, এই কর্মসূচিতে শুধু মন্ত্রীই নন, পুর ও নগরোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। নাগরিকদের অভিযোগ বা সমস্যার কথা শোনার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, কলকাতার নাগরিক পরিষেবা আরও উন্নত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর আগেও শহরের আবর্জনা, বেআইনি নির্মাণ, জল জমা এবং অন্যান্য পুর পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর—১৮০০৩৪৫০৯৩৮ চালু করা হয়েছিল। সেই পরিষেবা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top