কান্দি থানার জীবন্তি এলাকায় ৭ লক্ষ ২৫ হাজর টাকা সহ আটক এক যুবক

কান্দি থানার জীবন্তি এলাকায় ৭ লক্ষ ২৫ হাজর টাকা সহ আটক এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কান্দি,২৫ শে মার্চ :নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। লাগু হয়েছে নির্বাচনের বিধিনিষেধ। আজ কান্দি থানার জীবন্তি এলাকায় নাকা চেকিং চালানোর সময় একটি গাড়ি থেকে এক যুবকের কাছ থেকে ৭লক্ষ ২৫ হাজর টাকা বাজেয়াপ্ত করে ফ্লাইং স্কর্ডের দল। কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস জানান ওই যুবকের নাম রিন্টু হোসেন কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্ধরান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। ওই যুবকের কাছ থেকে মোট ৭লক্ষ ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি ৫০০ টাকার বান্ডিল লুজ ৫০০ টাকার নোট পাওয়া গেছে ৩০ টি এবং ২০০০টাকার নোট পাওয়া গেছে ৫৫ টি। ওই যুবককে জিজ্ঞেসাবাদ করে কোন রকম সদুত্তর দিতে পারে নি কোন বৈধ কাগজপত্র ও দেখাতে পারে নি টাকা গুল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবক জানান রামপুরহাট থেকে ব্যবসার টাকা নিয়ে গাড়িতে বহরমপুর কোর্ট স্টেশন আসছিলাম জীবন্তির কাছে নাকা চেকিং চালানোর সময় আমার কাছে থাকা টাকা বাজেয়াপ্ত করেছে। আমি কাঠের ব্যবসা করি আমি পেমেন্ট নিয়ে আসছিলাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top