‘গেরুয়াকে অপমান করলে শিকড়-সহ উপড়ে ফেলব’! যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রা শেষে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

‘গেরুয়াকে অপমান করলে শিকড়-সহ উপড়ে ফেলব’! যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রা শেষে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বাংলার মাটিতে গেরুয়া রঙের অসম্মান কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ‘গেরুয়া সম্মান যাত্রা’ শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে আয়োজিত সভা থেকে তিনি দেশবিরোধী স্লোগান এবং গেরুয়া নিয়ে আপত্তিকর প্রচারের বিরুদ্ধেও সরব হন। গেরুয়াকে অপমান করে এমন শক্তিকে ‘শিকড়-সহ উপড়ে ফেলা’র হুঁশিয়ারি দেন তিনি।

মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাংকে আর কিষাণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের আর যারা গেরুয়া তাণ্ডব লিখেছেন তাদের শিকড়-সহ উপড়ে ফেলব আমি।” একই সঙ্গে তাঁর দাবি, স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্য ও প্রণবানন্দের ভূমিতে গেরুয়ার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা পাশে থাকলে এই বাংলায় “গেরুয়াই হবে”।

যাদবপুরকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ২০১১ সালে কমিউনিস্টদের সরানোর জন্য তিনি যে সংকল্প করেছিলেন, তা পূরণ হয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৬ সালে ‘জামাতি সরকার’ সরানোর যে লক্ষ্য তিনি নিয়েছিলেন, তাতেও মানুষের সহযোগিতায় সাফল্য এসেছে বলে দাবি করেন শুভেন্দু।

গেরুয়া সম্মান যাত্রার মঞ্চ থেকেই তাই রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে একদিকে গেরুয়ার মর্যাদা রক্ষার শপথ, অন্যদিকে যাদবপুরকে ঘিরে রাজনৈতিক বার্তা—দুই-ই উঠে আসে। সভা শেষে তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top