পুজোর প্রস্তুতি নিয়ে ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পুজোর প্রস্তুতি নিয়ে ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আর হাতে গোনা কয়েক সপ্তাহ। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সেই আবহেই কলকাতা-সহ রাজ্যের দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই জানান, আগামী ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বিশেষ বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর প্রস্তুতি, নিরাপত্তা এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

তবে এই বৈঠক ঘিরে সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে। পূর্বতন সরকারের আমলে দুর্গাপুজো কমিটিগুলিকে প্রতিবছর আর্থিক অনুদান দেওয়া হত। পাশাপাশি বিদ্যুতের বিল, দমকলের ছাড়পত্র-সহ বিভিন্ন বিষয়ে একাধিক সুবিধার কথাও ঘোষণা করা হত।

আগস্ট মাসেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে অনুদানের অঙ্ক ঘোষণা করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল।

এবার নতুন সরকারের আমলে পুজো কমিটিগুলির জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়, অনুদান দেওয়া হবে কি না এবং দেওয়া হলে তার অঙ্ক কত হবে—সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের পুজো উদ্যোক্তারা। ৭ সেপ্টেম্বরের বৈঠকেই এই বিষয়ে বড় কোনও ঘোষণা আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top