রাজ্য – আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই ভারতের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ Harbhajan Singh-এর নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার। অভিযোগ, মুখ্যমন্ত্রী Bhagwant Mann-এর নেতৃত্বাধীন আপ সরকার তাঁর সরকারি নিরাপত্তা তুলে নিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, শুধু হরভজন সিংয়ের বাড়ির নিরাপত্তাই নয়, পঞ্জাব পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থাও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি Raghav Chadha-র সঙ্গে হরভজন সিংয়ের বিজেপিতে যোগদানের সিদ্ধান্তের পরই এই পদক্ষেপ নেয় পঞ্জাব প্রশাসন। বিষয়টি ঘিরে আপ ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পঞ্জাব সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



















