রেললাইনে হঠাৎ মাটি ধস, বিপাকে উত্তরবঙ্গের যাত্রীরা! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ভোগান্তিতে পর্যটকরাও

রেললাইনে হঠাৎ মাটি ধস, বিপাকে উত্তরবঙ্গের যাত্রীরা! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ভোগান্তিতে পর্যটকরাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা- মালদা ডিভিশনের (Maldah Division) তিলডাঙা-নিউ ফারাক্কা (Tildanga-New Farakka) সেকশনে রেললাইনের মাটি হঠাৎ ধসে যাওয়ায় বড়সড় বিপত্তির মুখে পড়েছে রেল পরিষেবা। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আজ ও আগামীকাল সকালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আচমকা ট্রেন বাতিলের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী। সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গগামী পর্যটকরাও।

তবে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হলেও আপাতত একটি ট্রেন স্বাভাবিক সময়েই চলবে বলে জানানো হয়েছে। ১৩১৪৭ নম্বর উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ থেকে বামনহাটের উদ্দেশে নির্ধারিত সময় রাত ৭টা ৪০ মিনিটে রওনা দেওয়ার কথা রয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে এই পরিষেবাতেও কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের জেরে ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত ট্র্যাক মেরামতের কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠলেই ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হবে। যাত্রীদের স্টেশনের উদ্দেশে রওনা দেওয়ার আগে রেলের হেল্পলাইন অথবা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রেনের রানিং স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top